একই পরিবারের ৮ জন আক্রান্ত

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:২৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে আক্রান্ত ওই পরিবারের একজনের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, পরিবারের এক সদস্য কয়েক দিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যক্তির কভিড-১৯ রোগ শনাক্তকরণে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে। ওই ব্যক্তির মৃত্যুর এক দিন পর প্রতিবেদন আসে। সেখানে তার করোনা পজিটিভ আসে। পরে তাদের পরিবারের সবাই পরীক্ষা করায়। গতকাল বুধবার প্রতিবেদন এলে দেখা যায় ওই পরিবারের ৮ জন করোনায় সংক্রমিত। এর মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজন ২৭, একজন ২৮, একজন ৩২, দুজন ৩৫ ও একজনের বয়স ৩৮ বছর। তবে তাদের কোনো কভিড-১৯ উপসর্গ নেই। তারা সবাই কয়েক দিন ধরে বাড়িতে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্ত ব্যক্তিরা সবাই সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আর তাদের বাড়ি আমরা লকডাউন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত