পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ১৫ মে ২০২০, ১২:৫৩ এএম

প্রথম অধ্যায় : বহু নির্বাচনী প্রশ্ন

১. নবী-রাসুলদের মূল শিক্ষা অনুযায়ী তুমি নিচের কোনটি করো?

(ক) পড়ালেখা      (খ) বাগান পরিচর্যা

(গ) ভালো ব্যবহার           (ঘ) কথা কম বলা

২. ‘মানুষ সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত

থাকবে’এটা মূলত কার শিক্ষা?

(ক) ফেরেশতাদের            (খ) সাহাবিদের

(গ) তাবেইনদের  (ঘ) নবী-রাসুলদের

৩. আল্লাহতায়ালা আমাদের অপরাধের সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, কারণ তিনি

(ক) রক্ষণশীল      (খ) ক্ষমাশীল

(গ) দানশীল        (ঘ) যত্নশীল

৪. প্রাকৃতিক সৃষ্টি কীভাবে হয়

(ক) প্রাকৃতিক সৃষ্টি নিজে নিজে হয়

(খ) পরিবেশবাদীরাই প্রকৃতিকে সৃষ্টি করে

(গ) মানুষ প্রকৃতি সৃষ্টি করে

(ঘ) মহান সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেন

৫. মৃত্যুর পর তুমি চিরশান্তি ও আরাম পেতে চাও, সে ক্ষেত্রে তুমি চাইবে

(ক) হাশর                       (খ) জান্নাত

(গ) জাহান্নাম       (ঘ) কিয়ামত

৬. ‘আল্লাহর সৃষ্ট পানির মাধ্যমে সমগ্র সৃষ্টি উপকৃত হয়।’ এতে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?

(ক) ক্ষমাশীলতা   (খ) সহনশীলতা

(গ) পালনকর্তা     (ঘ) রিজিকদাতা

৭.  হাশরের দিন আমাদের পাপ-পুণ্যের পরিমাপের মাধ্যম

(ক) মিযান                      (খ) আমলনামা

(গ) পুলসিরাত     (ঘ) সওয়াল-জওয়াব

৮.  আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা কাদের শিক্ষা অনুসরণ করব?

(ক) পীরদের       (খ) সাহাবিদের

(গ) ফেরেশতাদের            (ঘ) নবী-রাসুলদের

৯.  ‘আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না’এ বাক্যে আল্লাহর কোন গুণ প্রকাশ পায়?

(ক) গাফুর                      (খ) কাদির

(গ) বাসির                      (ঘ) আলিম

১০. তোমার ছোট ভাই তোমার সঙ্গে একটি মন্দ আচরণ করেছে। তুমি কী করবে?

(ক) সঙ্গে সঙ্গে শাস্তি দেব

(খ) ঘর থেকে বের করে দেব

(গ) তার প্রতি সহনশীল হব

(ঘ) কখনোই কিছু বলব না

১১. মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছবে এবং আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন কী হবে?

(ক) মিযান                      (খ) হাশর

(গ) কিয়ামত        (ঘ) সওয়াল-জওয়াব

১২. প্রত্যেকটি মানুষ চিরস্থায়ী সুখ লাভ করতে চায়।

নিচের কোনটি এর সঙ্গে সম্পর্কিত?

(ক) নিজের বাড়ি (খ) কবর

(গ) জাহান্নাম       (ঘ) জান্নাত

১৩. তুমি কার গুণে গুণান্বিত হবে?

(ক) রাসুলদের     (খ) আল্লাহর

(গ) ফেরেশতাদের            (ঘ) নবীদের

১৪. আমরা সব সময় আল্লাহতায়ালার আনুগত্য প্রকাশ করব। এ কাজকে কী বলা হয়?

(ক) প্রকৃত ইমান   (খ) ইসলাম

(গ) আকিদা                    (ঘ) আকাইদ

উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক     ৮. ঘ ৯. ক ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত