মানিকগঞ্জের সাটুরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সাটুরিয়া ৫০ শয্যা হাসপতালের ৪ জন স্টাফ বাকি একজন করোনা রোগে আক্রান্ত হওয়ার পর তার কর্মস্থল থেকে পালিয়ে এসেছেন।
বিষয়টি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় সাটুরিয়ায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) সাটরিয়া হাসপাতালের এক বাবুর্চি করোনা রোগে আক্রান্ত হয়। পরে আমার হাসপাতালের সকল চিকিৎসকসহ সকল স্টাফসহ প্রায় ৮০ জনের নমুনা সংগ্রহ করে গতকাল শুক্রবার সাভারে পাঠাই। শনিবার দুপুরে আবাসিক মেডিকেল অফিসারসহ ৪ স্টাফের করোনা পজিটিভ আসে।
অপরদিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া (খামার) এলাকার এক শ্রমিকের করোনা উপসর্গ দেখা দিলে সাভারেই পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে।
পরে গতকাল শুক্রবার রাতে তিনি তার কর্মস্থল এলাকা থেকে পালিয়ে তার নিজ বাড়িতে চলে আসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সাটুরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ মোট ৪ জন কর্মচারী করোনা রোগে আক্রান্ত হওয়ায় তাদের হাসপাতালেই রাখা হয়েছে। বাকি কর্মকর্তা শুধু জরুরি বিভাগ চালু থাকবে। বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের শুধু মাত্র জরুরি বিভাগ সীমিত আকারে খোলা রেখে সব বন্ধ রাখা হয়েছে।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জে এ নিয়ে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
