পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ১০০০ হাজার ছাড়াল

আপডেট : ২১ মে ২০২০, ০২:৫৪ পিএম

নভেল করোনাভাইরাসে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪০ জন।

বিবিসি জানায়, পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭ জনে। আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ হাজারের অধিক লোক।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও দেশটি লকডাউন শিথিল করে দিচ্ছে। অনেক জায়গায় ব্যবসায়িক কর্মকাণ্ডও চালু হয়ে গিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট সাপ্তাহিক ছুটির দিন শনিবার রবিবারও দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে। আদালত জানায়, এই দুইদিন তো করোনাভাইরাস কোথাও যায় না। অতএব শনিবার রবিবারও দোকান খোলা রাখতে হবে এখন থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত