গ্রাহকদের বিদ্যুৎ বিল অসামঞ্জস্য হলে সমাধান হবে

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:৩৯ এএম

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় বেশ কিছু জায়গা থেকে গ্রাহকদের এপ্রিল মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ এসেছে। পূর্ববর্তী মাসের বিলের সঙ্গে সংগতি রেখে গড়বিল করা হয়েছে; যা কোনো কোনো ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। গড়বিল অতিরিক্ত হয়ে থাকলে পরবর্তী বিলের সঙ্গে তা অবশ্যই সমন্বয় করা হবে। এরপরও যদি কোনো গ্রাহক মনে করেন বিল খুব বেশি হয়েছে তাহলে অবশ্যই ডিপিডিসির কল সেন্টার ‘১৬১১৬’ নম্বর বা সংশ্লিষ্ট এনওসিএস দপ্তরে অভিযোগ করলে তা সমাধান করা হবে। গতকাল শুক্রবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও ডিপিডিসির কর্মীরা দিন-রাত মাঠে কাজ করছেন এবং অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুর্যোগকালে বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখা নিরাপদ নয়। ডিপিডিসির লক্ষ্য গ্রাহক সন্তুষ্টির সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া।  ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক গ্রহকদের বিল পরিষোধ করতে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত