কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ৩৫ জনের গত বুধবার করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে তার অফিসের তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ মে উপজেলা চেয়ারম্যান করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত বুধবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮১ জন। এর মধ্যে মারা গেছেন ২৩ জন।
