কারাগার ও রোহিঙ্গা ক্যাম্প হটস্পট হতে পারে : রিজভী

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:৩৫ এএম

দেশের কারাগার এবং রোহিঙ্গা ক্যাম্প করোনাভাইরাস সংক্রমণের হটস্পটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি তার এ আশঙ্কার কথা জানান। রিজভী বলেন, অফিস-আদালত, গণপরিবহন চালু করা যেন মৃত্যুর মিছিলকেই আলিঙ্গন করা। মানুষের জীবন বাঁচাতে যখন লকডাউন, আইসোলেশন ও ঘরবন্দি থাকার কথা, তখনই মৃত্যুদূত করোনাকে আমন্ত্রণ জানাতে জানালা-দরজা খুলে দিয়েছে সরকার।

তিনি বলেন, ‘দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে সরকারের একগুঁয়েমিতে খুলে দেওয়া হচ্ছে সবকিছু। চারদিকে নিরন্ন মানুষের হাহাকার, বিপন্ন মানুষের আর্তনাদ ও চিকিৎসাবঞ্চিত মানুষ গুমরে গুমরে কাঁদছে।’

‘দেশে স্বাস্থ্যসেবা বলতে কিছু নেই’Ñ এমন অভিযোগ করে রিজভী বলেন, সরকারি ও বেসরকারি কোনো হাসপাতালেই চিকিৎসা না পেয়ে সবাই সিএমএইচের দিকে ছুটছে। যাদের সামর্থ্য নেই তাদের লাশ পড়ে থাকছে রাস্তাঘাটে। বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন বিএনপির কোনো না কোনো নেতাকে গুম অথবা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত