করোনা ভ্যাকসিনের খোঁজে ট্রাম্প-জনসনের ফোনালাপ

আপডেট : ৩০ মে ২০২০, ০৩:০৬ পিএম

নভেল করোনাভাইরাসের সংক্রমণের পাঁচ মাস পার হয়ে গেলেও এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ৭০টিরও বেশি ভ্যাকসিন কর্মসূচি চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কেউ থেমে নেই। সবাই হন্য হয়ে আছে একটি ভ্যাকসিনের জন্য।

ভ্যাকসিনের খোঁজে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মৃত্যুর তালিকায় শীর্ষে আছে দুই দেশ। এর মধ্যে এক লাখেরও বেশি মানুষ মারা গেছে শুধু যুক্তরাষ্ট্রেই আর যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩৮ হাজার ২৪৩ জন।

শনিবার এই ফোনালাপে বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই বিশ্ব নেতৃত্ব। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, করোনার ভ্যাকসিন পেতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় তাদের আলোচনায়। 

এ ছাড়া আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলন নিয়েও কথা বলেন তারা।

দুই দেশেই ভ্যাকসিনের একাধিক ট্রায়াল চলছে। গবেষণায় বেশ অগ্রগতি ও আশাব্যাঞ্জক ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে অক্সফোর্ডের গবেষণাটি বিশ্বজুড়ে নজর কেড়েছে। 

ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনার উৎপত্তি। কয়েক সপ্তাহের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কভিড-১৯।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষকে আক্রান্ত করেছে ভাইরাসটি। প্রায় ২৫ লাখ আক্রান্ত সুস্থ্য হয়ে উঠলেও মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত