দেশে করোনায় মৃত্যু ৬০০ ছাড়িয়ে

আপডেট : ৩০ মে ২০২০, ০৩:২৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে করোনার রোগী খোঁজ মেলার দ্বাদশ সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬০০। উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে আরও ২৮ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এর মধ্যে দুই দিন সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু দেখল দেশ। এর আগে ২৮ জনের মৃত্যু হয়েছিল ২৪ মে।

চব্বিশ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এই সময়ে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৭৬৪ জনের শরীরে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জন।

আক্রান্ত-মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৬ শতাংশ; সুস্থতার হার ২১.০২ শতাংশ; মৃত্যুর হার ১.৩৭ শতাংশ। আক্রান্ত-মৃত্যুর সিংহভাগই পুরুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত