চমেকে করোনা রোগীর সংস্পর্শে আসলেও কাজ চালিয়ে যেতে হবে ডাক্তারদের

আপডেট : ৩১ মে ২০২০, ১২:১৪ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোনো চিকিৎসক করোনায় আক্রান্ত হলে কেবল ১০ দিন আইসোলেশনে থাকতে পারবেন। সেই সঙ্গে, চিকিৎসকের সংস্পর্শে কোনো করোনা রোগী চলে এলেও তাকে চালিয়ে যেতে হবে স্বাভাবিক কাজ। এর ব্যত্যয় হলে অনুপস্থিত হিসেবে ধরা হবে।

শনিবার চমেক হাসপাতাল কর্তৃপক্ষের করোনা ব্যবস্থাপনা সংক্রান্ত পাঁচ দফা জরুরি নির্দেশনা সম্বলিত আদেশে আজ এসব কথা বলা হয়েছে। চিঠির এসব নির্দেশনা চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

নির্দেশনায় বলা হয় যে সকল চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল বা আইলোসনে থাকার ১০ দিন সুযোগ পাবেন। এর পর কাজে যোগ দেওয়ার কথা স্পষ্ট উল্লেখ না থাকলেও চিকিৎসকরা বলছেন এটা পরোক্ষভাবে কাজে যোগ দেওয়ার নির্দেশ। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ধরনের সুরক্ষা সামগ্রী সরবরাহের সুযোগ হাসপাতাল কর্তৃপক্ষের নেই।

নির্দেশনার দুই নাম্বারে বলা হয়েছে, কোন চিকিৎসক করোনা রোগীর সংস্পর্শে এলেও তাকে আইসোলেশনে যেতে হবে না। তিনি তার স্বাভাবিক কাজ চালিয়ে যাবেন। কাজে যোগদান না করলে সেটা অনুপস্থিতি হিসেবে গণ্য হবে।

তৃতীয়ত, চিকিৎসক বসবাস করছেন এমন কোনো ভবন লকডাউন হলে লকডাউনের আওতার বাইরে থেকে চিকিৎসককে কাজে যোগ দিতে হবে।

চার নম্বর নির্দেশনায়, চমেক হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিসের নির্ধারিত সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত হাসপাতালে অবস্থান করতে বলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত