চাঁদপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ নদী থেকে উদ্ধার

আপডেট : ৩১ মে ২০২০, ০২:৫৭ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদী থেকে সেকান্দর বেপারী (৭০) নামে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ধেররা-বিলওয়াই গ্রামের কোকা-কোলা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সেকান্দর বেপারীর বাড়ি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী দীঘিরপাড় গ্রামে। তিনি গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ডাকাতিয়া নদীতে মরদেহ ভাসতে দেখে হাজীগঞ্জ থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ভারী কিছু ভর্তি একটি ব্যাগ ঝোলানো ছিল।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত