শিল্পপতি আবদুল মোনেমের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:২৩ পিএম

দেশবরেণ্য শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আবদুল মোনেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, আবদুল মোনেম ছিলেন দেশের একজন ব্যবসায়ী। বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অর্থমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আবদুল মোনেম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট এই শিল্পপতির হাতে গড়া আবদুল মোনেম লিমিটেড দেশের অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৫৭ সালে এএমএল কন্সট্রাকশন দিয়ে যাত্রা শুরু করে।

এরপর ১৯৮২ সালে আইসক্রিম ইউনিট ও বেভারেজ ইউনিট, ২০০০ সালে ম্যাংগো পাল্প প্রসেসিং, ২০০৪ সালে ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, সিকিউরিটি ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইগলু ডেইরি প্রোডাক্টস লিমিটেড, ২০০৭ সালে সুগার রিফাইনারি লিমিটেড ও এম এনার্জি লিমিটেড, ২০০৮ সালে নোভাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২০১০ সালে এএম আসফাল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, ২০১২ সালে এএম অটো ব্রিকস লিমিটেড, ২০১৪ সালে এএম ব্র্যান অয়েল কোম্পানি এবং ২০১৫ সালে আবদুল মোনেম ইকোনমিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়েছে।

এএম বেভারেজ ইউনিটের অধীনে এএমএল কোকাকোলা ব্র্যান্ডের কোকাকোলা, ফান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত