পূর্বধলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২০, ০১:৪৮ এএম

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় পনিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সদর ইউনিয়নের ছোচাউড়া গ্রামের মো. আমিনুল ইসলামের চার বছরের শিশু মাজহারুল ইসলাম। আরেকজন পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সিয়াম (৯)।

রবিবার দুপুর আড়াইটার দিকে মাজহারুল ইসলাম ভাত খেয়ে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ের আম গাছের নিচে খেলার সময় পুকুরে পড়ে যায়। এসময় অন্য একটি ছেলের চিৎকারে বাড়ির পাশে থাকা লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় উপজেলার ঘাগড়া ইউনিনের গিরিয়াসা গ্রামের সিয়ামের স্বজনেরা জানায়, দুপুরের দিকে সিয়াম কংশ নদীর ঘাটে মায়ের সাথে গোসলে যায়। এসময় মা কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে পড়লে সিয়াম নদীর স্রোতে ভেসে যায়। শিশুটির তলিয়ে যাওয়ার দৃশ্য তার সমবয়সী আরেকটি শিশু দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে জাল ফেলে উদ্ধার চেষ্টা চালায়। পরে স্থানীয় এক ডুবুরি বিকেলের দিকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিয়ামের নানার বাড়িতে শোকের ছায়া নেমেছে।

পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম পানিতে দুই শিশুরে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত