রাগে ক্যাটরিনার জিনিসপত্র বাড়ি থেকে ছুড়ে ফেলেন সালমান

আপডেট : ০১ জুন ২০২০, ১২:৪৯ পিএম

বর্তমানে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ, পরপর সিনেমাও করছেন তারা। অথচ একসময় প্রেমের কারণে কত কিছুই না হয়েছিল। এমনও হয়েছে, রাগের চোটে ক্যাটের জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলেন সালমান। বের করে দিয়েছিলেন বাড়ি থেকে।

সালমানের সাহায্য পাওয়ার আগে বলিউডে ক্যাটরিনার কোনো অবস্থানই ছিল না। বরং ভাইজানের নায়িকা হওয়ার সুবাদে পরিচিতি ও খ্যাতি।

ইন্ডাস্ট্রিতে সালমান ছিলেন ক্যাটরিনার গডফাদার। ভবিষ্যতের তারকাকে অনেক পরিচালক ও প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই খান। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান ক্যাটরিনা। অন্য নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ আসতে থাকে। সেখানেই দেখা দেয় বিপত্তি।

‘নিউইয়র্ক’ ছবিতে ক্যাটের বিপরীতে ছিলেন জন আব্রাহাম। ওই সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটে। যদিও তখন সালমান বা জন, কারো সঙ্গেই সম্পর্কের কথা স্বীকার করেননি ক্যাটরিনা। কিন্তু তার ফোনের বিল সালমানের হাতে পড়তেই সমস্যা জটিল হয়।

সেই নম্বর থেকে জনের নম্বরে প্রচুর ফোনকল এবং মেসেজ করা হয়েছে বলে দেখা যায়। সেইসঙ্গে জনও উত্তরে ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। এই ঘটনাকে ভালোভাবে নেননি সালমান। সংবাদমাধ্যমের সামনে ক্যাটরিনা ও জন দুজনেই তাদের যাবতীয় ফোনকল ও মেসেজকে ‘কাজের সূত্রে’ বলে বর্ণনা করেন। কিন্তু সালমানের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ওই সময় ক্যাটরিনা থাকতেন সালমানের অ্যাপার্টমেন্টে। এই ঘটনার জেরে ক্যাটরিনাকে বের করে দেন তিনি। জিনিসপত্রও ছুড়ে ফেলেন।

‘নিউইয়র্ক’ ছবির প্রচারে এই বিষয়ে ক্যাটরিনাকে জিজ্ঞাসাও করা হয়। তিনি দাবি করেন, জন আব্রাহামের সঙ্গে কাজের বাইরে কোনো সম্পর্ক নেই। স্বীকার করেন সালমান ও তার সম্পর্ক। তার জিনিসপত্রও সালমানের কাছেই আছে বলে জানান ক্যাটরিনা। তবে বাড়ির বাইরে ফেলে দেওয়ার কথা অস্বীকার করেন।

এখান থেকেই সালমান-ক্যাটরিনার সম্পর্কে ভাঙন শুরু। তা আর জোড়া লাগেনি। জন আব্রাহামের সম্পর্ক ভালো না থাকায় কখনো নিজের প্রেমিকার ঘনিষ্ঠতা মানতে পারেননি সালমান। ঐশ্বরিয়া রাইয়ের পর এটাই ছিল নায়কের সিরিয়াস সম্পর্ক। ভাবুন তো, সেখানেও কতটা চোট পেয়েছেন!

এর পর রণবীর কাপুরের সঙ্গে জড়িয়ে ফিরে আসার পথও বন্ধ করেন ক্যাটরিনা। বর্তমানে তিনি ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন। অন্য দিকে লুলিয়া ভান্টুরের সঙ্গে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সালমানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত