চিকিৎসক, নার্সসহ বগুড়ায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০১ জুন ২০২০, ০৯:২০ পিএম

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।  

সোমবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক, দুইজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানান তিনি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে এদিন ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৮ টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ২০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭ টি পজিটিভ আসে।

বগুড়া জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯২জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন। ৪৫ জন মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। অন্যরা বাড়িতে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত