গাজীপুরের টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর তিস্তা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, গত ৩ মার্চ মোটরসাইকেল চুরি ও হামলার অভিযোগে নাসিমা ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকেই পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তা গেইট এলাকা থেকে নাসিমাকে গ্রেপ্তার করা হয়। সুমন এখনো পলাতক রয়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
×
