টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আব্দুস সালাম ইউনূসের ছেলে।
ইমন উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ইমন নিজ ঘরে তাতাল দিয়ে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
