ভারতে গরুচোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:৫৪ পিএম

সীমান্তের ওপারে গরুচোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসের ৩১ তারিখ ভারতের করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন পুতনি চা-বাগানে গরুচোর সন্দেহে চারজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই একজনকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী ও  অন্য তিনজন আহত হয়।

নিহতের নাম রনজিত রিকমন(৩৬)। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই বাজার টিল্লা এলাকার রশিক লাল রিকমুনের ছেলে।

আহতদের ১ জন একই উপজেলার কুচাই চা বাগানের মৃত গাজু মুন্ডার ছেলে মলোন মুন্ডা (৪০)। অন্য দুইজন ভারতীয় বলে জানা গেছে।

ঘটনার পর ভারতীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও নিহতের লাশ হাসপাতালে রাখা রয়েছে।

এই ঘটনার পর বিএসএফের মাধ্যমে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিল্লা বিজিবি ক্যাম্পে খবর আসলে তা এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিএসএফের দেওয়া তথ্যে নিহত ব্যক্তির নাম রুবেল থাকার কারণে বিজিবি পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে বুধবার তাদের ছবি নিয়ে স্থানীয় পর্যায়ে গিয়ে পরিচয় শনাক্ত করা হয় পুলিশ ও  স্থানীয় ইউপি চেয়ারম্যনের মাধ্যমে। 

 লাটিটিলা বিজি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন জানান, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল একজন মারা গেছে অন্যজন আহত। 

পরিচয় খুঁজতেই আমাদের তিনদিন চলে যায় কারণ বিএসএস থেকে প্রাপ্ত ঠিকানায় ভুল ছিল। তাই কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আজ আমরা পরিচয় নিশ্চিত হয়েছি লাশ দ্রুত আনার ব্যবস্থা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত