ফুলবাড়িয়ায় মেয়র তাপস

বাস টার্মিনাল পৌর ফিলিং স্টেশন পরিদর্শন

আপডেট : ০৪ জুন ২০২০, ০৬:২৫ এএম

রাজধানীর গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া ‘স্টপ ওভার টার্মিনাল’ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার পরিদর্শনকালে মেয়র বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারের লোকদের সঙ্গে কথা বলে করপোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ডিএসসিসির মালিকানাধীন পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি বাস টার্মিনাল থেকে রাজস্ব বৃদ্ধি করা আর ফিলিং স্টেশনের সঠিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়রের পরিদর্শন দলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, পরিবহন বিভাগের জিএম নিতাই চন্দ্রসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত