শিশুসহ নতুন করে বগুড়ায় আরও ৪২ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ০১:৫৫ এএম

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬ শিশুসহ নতুন করে ৪২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের শিশু ছাড়াও রয়েছেন একই পরিবারের চারজন, এছাড়া ২৯ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৬৩ টির মধ্যে ২৭টি পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৪২ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৫টি পজিটিভ।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৮জন, শেরপুরে ৮জন, গাবতলীতে ২জন, ধুনটে ২জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে করোনা রোগী পাওয়া যায়।

সদর উপজেলার মাটিডালিতে একই পরিবারের ৪জন রয়েছেন। এই পরিবারের আরও এক সদস্য ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন।

এখন পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত