করোনায় বিশেষজ্ঞ চিকিৎসক কিবরিয়ার মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২০, ০২:৩৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম কিবরিয়া বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

তিনি কোভিড–১৯ আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বিএসএমএমইউ'র ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে করোনায় ১৮ জন চিকিৎসকের মৃত্যু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত