দেশের যেসব স্থানে শিক্ষার্থীরা সংসদ বাংলাদেশ টেলিভিশনে ও অনলাইনে ক্লাস করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, সেসব এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৭ জুনের মধ্যে মাউশিতে তাদের এই তথ্য পাঠাতে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ মহামারীর সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
