সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার বিক্রির অপরাধে রাজধানীর ৬ প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বেইলি রোড, শান্তিনগর ও মৌচাক এলাকায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করে। অভিযানটিতে সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম।
×
