বারহাট্টায় বিদ্যুৎস্পর্শে শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ০৬:৩৮ এএম

নিজের খামারে বিদ্যুৎস্পর্শে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার তেলীকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম জামান আকন্দ (৩৫)। তিনি একই গ্রামের মৌলা মিয়ার ছেলে। উপজেলার সিংধা ইউনিয়নের তেলীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার তেলীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান আকন্দ বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির অদূরে নিজের খামারে যান। এ সময় তিনি বিদ্যুতের ছেঁড়া তার দেখতে পান। পরে তা জোড়া দিতে গিয়ে তারে জড়িয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত