ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জেলা ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন নেতা রুবেল রানার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে বাসস্ট্যান্ড থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই মোটর শ্রমিক নেতা। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। রুবেল সড়কে ছিটকে পড়ে গেলে পেছন থেকে শ্যামলী নৈশকোচ তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রুবেল রানা ঠাকুরগাঁও সদরের পুর্ব হাজীপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার (ওসি ) তদন্ত গোলাম মর্তুজা বলেন, চালক পলাতক থাকলেও গাড়িটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
