ভালুকায় করোনার উপসর্গ নিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ০১:০৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ত্বাকওয়া টিম ভালুকা এর কর্মীরা মৃতের গোসল ও জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করেন।

নজরুল ইসলাম উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ানের ৪নং ওয়ার্ডের সোয়াইল (পূর্বপাড়া লাইড্ডাবাড়ী) গ্রামে আজগর আলীর ছেলে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুহেলি শারমিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে ও করোনায় আক্রান্ত হয়ে আবু হানিফ নামে এক ব্যক্তি ঢাকা কুর্মিটোলা হাসপাতালে মারা যান। ভালুকা উপজেলায় ৬ জুন শনিবার ১০ জনসহ মোট ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত