প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম সেলিমের মায়ের ইন্তেকাল

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:০৭ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকৌশল বিভাগের কর্মকর্তা প্রকৌশলী জাহিদুল ইসলাম সেলিমের মা শামসুন্নাহার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রবিবার বেলা ১১টায় জানাজা শেষে দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

এর আগে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহম্মদ, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ।

শনিবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমা শামসুন্নাহার স্থানীয় এলাকাবাসীর কাছে অত্যন্ত সহজ সরল, দ্বীনদার ও পরহেজগার বিদুষী নারী হিসেবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মরহুমার সন্তানরা তাদের মায়ের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত