জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবেদনের মেয়াদ বাড়ল

আপডেট : ০৮ জুন ২০২০, ০৬:৪১ এএম

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ ২৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সেন্সর বোর্ডের জুরি সদস্যদের নিয়ে ৪ জুন এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও চলচ্চিত্রের ২৮টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে।’

এর আগে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে অফিস বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই চলচ্চিত্র জমা দিতে পারেননি। যার জন্য তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মমিনুল হক। তিনি বলেন, করোনার কারণে অফিস বন্ধ থাকায় চলচ্চিত্র জমা দিতে পারেননি অনেকে। তাই সেন্সর বোর্ডের জুরি সদস্যদের সিদ্ধান্তে সময় বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত