দুর্গাপুরে ভাঙনের ঝুঁকিতে তিন গ্রামের অর্ধশতাধিক বাড়ি

আপডেট : ০৮ জুন ২০২০, ০৭:০৫ এএম

কয়েক দিনের বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্র্গাপুর উপজেলার তিন গ্রামের অর্ধ শতাধিক বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে। সোমেশ্বরী নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা বাড়িগুলোর অনেকে নিজেদের ঘর নিজেরাই ভেঙে নিয়ে যাচ্ছেন।

জানা যায়, উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভুলিপাড়া, বড়ইকান্দি, খামারখালী গ্রাম ঘেঁষে সোমেশ্বরী নদীর স্রোতে পাড় ভেঙে যাচ্ছে। টানা বৃষ্টি ও পার্শ্ববর্তী মেঘালয় থেকে নেমে আসা ঢলে নদীর তীর ভাঙনের ফলে খামারখালী বাজারের কিছু অংশ নদীগর্ভে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ পানির আগমনে নদীর পাড়ে বসতিরা পড়েছেন বিপাকে। নদীর পাড়ের প্রবল স্রোতে নদীর তীরের নিচ দিয়ে গর্তের সৃষ্টি হয়ে অনেক জায়গা দেবে গেছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষা পেতে ভয় ও আতঙ্ক নিয়ে বড়ইকান্দি গ্রামের জেলেকা খাতুন, সমেশ খাঁ, তারা মিয়া, আ. মান্নান, জসিম উদ্দিন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে।

দুর্গাপুরের ইউএনও ফারজানা খানম বলেন, সোমেশ^রীর পানিবৃদ্ধি পাওয়ায় নদীতীরের বেশ কয়েকটি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে শুনেছি। পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত