বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ২১৪টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই ব্যক্তিদের জরিমানা করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোনো ছাড় দিচ্ছি না। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২১৪টি মামলা করেছে। এ সময়ে তাদের কাছ থেকে দুই লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
