পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল

আপডেট : ০৮ জুন ২০২০, ০৩:১৮ পিএম

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে পাকিস্তানে। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

বিবিসি জানায়, রবিবার দ্বিতীয় দিনের মতো নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক লাখ ৩ হাজার ৬৭১ জন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, করোনায় পাকিস্তানে এখন পর্যন্ত ২ হাজার ৬৭ জন মারা গেছেন।

দেশটির প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে পাঞ্জাব ও সিন্ধ। প্রদেশ দুইটিতে ৩৮ হাজারেরও বেশি করে মানুষ করোনায়া আক্রান্ত হয়েছে।

এরপর বেলুচিস্তানে সাড়ে ৬ হাজার এবং রাজধানী ইসলামাবাদে ৫ হাজারের অধিক মানুষ আক্রান্ত।

এদিকে গত মাসে লকডাউনের অধিকাংশ বিধি নিষেধ তুলে দিয়েছিল পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সীমিত আকারে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল পাক শহরগুলো। তবে এতেই হিতে বিপরীত হয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত