সুনামগঞ্জে নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের বেশির ভাগই ছাতক উপজেলার।
নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ২১, জগন্নাথপুরে ৩ জন এবং তাহিরপুর ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৩২৯ জন। আর মারা গেছেন ৩ জন। ৩ জনই ছাতক উপজেলার।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন,সোমবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার ১৮৮টি নমুনা গ্রহণ করা হয়। ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৩২৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫৩৮ জন। আইসোলেশনে গেছেন ৩২৯ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। আর মৃত্যবরণ করেছেন ৩ জন যাদের সবাই ছাতক উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ৮১ জন।