সুনামগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ আটক-১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ এক  মাদককারবারী আটক। উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এস আই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সোমবার ভোরে কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময়  ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।  ইসলাম উদ্দির দীর্ঘদিন ভারতীয় নাসির বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ,  গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা  বিক্রি করে আসছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত