ভৈরবে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত ৩৮ জনের

আপডেট : ০৯ জুন ২০২০, ০২:৩৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রেনোয়ারা বেগম রীনা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি শহরের কমলপুর সরকার বাড়ির ইব্রাহিম সরকারের স্ত্রী। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন।

ওই নারীর মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ।

এদিকে নতুন করে আরও ৩৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৩০৫ জনের মাঝে ভাইরাসটি শনাক্ত হলো। এ ছাড়া দুইজনের দ্বিতীয় এবং তৃতীয় প্রতিবেদনও পজিটিভ এসেছে।

মঙ্গলবার সকালে এইসব তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমেদ।

এদিকে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমণন আদালত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি অটোরিকশর চালককে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব বাজারের চকবাজার, টিনপট্টি, রাণীর বাজার, হলুদপট্টিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত