টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে

আপডেট : ১০ জুন ২০২০, ১১:৫৮ পিএম

আরো এক মাসের জন্য ঝুলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। অক্টোবর-নভেম্বরে নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে কিনা, সেনিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বুধবারের সভায়। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা করোনাভাইরাস পরিস্থিতি আরেকটু পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়।

১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে এই আসর আয়োজন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তবে সেই সময় আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন আইসিসি থেকে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত না আসায় ঝুলে রইল আইপিএলের ভাগ্যও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত