প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দিন রাজধানীসহ গাজীপুর, ফরিদপুর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, তারা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা কৌশলে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে গ্রাহকদের কাছে ফোনকলের মাধ্যমে এবং কাস্টমার কেয়ার নাম্বার স্পুফিং/ক্লোনিং করে গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
×
