অর্ডারে জালিয়াতি করায় রেস্টুরেন্ট মালিককে ১০০০ বছর জেল!

আপডেট : ১১ জুন ২০২০, ০৩:১৫ পিএম

অনলাইনে খাবারের অর্ডার নিয়ে গ্রাহকদের ঠকানোর অভিযোগে দুই রেস্টুরেন্ট ব্যবসায়ীকে ১১৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত।

বিবিসি জানায়, অনলাইনে অর্ডার দিয়ে ল্যামগেট সিফুড রেস্টুরেন্ট গ্রাহকদের খাবার সরবরাহ করেনি এমনকি টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানায়।

অন্তত ২০ হাজার মানুষের কাছে অর্ডার নিয়ে ৫০ মিলিয়ন বাথের খাবার বিক্রি করেন তারা। কিন্তু রেস্টুরেন্টটির দুই মালিক ঘোষণা দেন, গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম নন তারা।

এক পর্যায়ে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়েই রেস্টুরেন্টটি বন্ধ করে দেন মালিকেরা। এতে কর্তৃপক্ষের কাছে রেস্টুরেন্টটির বিরুদ্ধে অভিযোগ জানান কয়েকশ ব্যক্তি।

এই ঘটনায় রেস্টুরেন্টটির দুই মালিককে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযোগ শুনানির পর তাদের প্রত্যেককে ১১৪৬ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

তবে প্রতারণার অভিযোগে এত বেশি সাজা থাইল্যান্ডে নতুন ঘটনা নয়। এর আগেও কয়েকশ বছরের কারাদণ্ড দেয়ার ঘটনা ঘটে দেশটিতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত