করোনার অ্যান্টিবডি থেরাপি সেপ্টেম্বরেই!

আপডেট : ১২ জুন ২০২০, ০৫:৪৯ এএম

সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর নাগাদ কভিড-১৯ চিকিৎসায় দু’টি অ্যান্টিবডি থেরাপির অনুমোদন মিলতে পারে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এলি লিলি এই দুটি অ্যান্টিবডি থেরাপি তৈরি করেছে। গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড্যানিয়েল স্কোভ্রনস্কি। তিনি জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে তা ইতিমধ্যে মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। এলি লিলি করোনাভাইরাস প্রতিরোধে যে দুটি অ্যান্টিবডি থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ করেছে তা ইতিমধ্যে ক্যানসার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসসহ কয়েকটি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই অ্যান্টিবডি থেরাপিকে এলি লিলির বিজ্ঞানীরা নতুন করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার উপযোগী করে তৈরি করেছেন। রয়টার্স জানিয়েছে, করোনার চিকিৎসায় উপযোগী কিনা তা জানতে আরও একটি অ্যান্টিবডি থেরাপির প্রি-ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছে এলি লিলি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটিও মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত