সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসা দেবে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। গতকাল শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড গত বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
×
