নাসিমের মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শোক প্রকাশ

আপডেট : ১৩ জুন ২০২০, ০৬:৪২ পিএম

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর আরেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।

এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রামে মোহাম্মদ নাসিম ছিলেন সামনের সারিতে। বিপদে আপদে সবসময় তিনি কর্মীদের পাশে থাকতেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ২০০১ সালের পর বিএনপি জামাতের সময় রাজপথে তিনি পুলিশের নির্যাতন সয়েছেন বারবার কিন্তু হার মানেননি এবং জীবদ্দশায় দলের প্রশ্নে কখনও আপোস করেননি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ, জাতি ও দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়। তিনি মরহুমের স্ত্রী, তিন সন্তানসহ শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হাসপাতালে টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত