নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ আওয়ামীলীগের ৭ দিনের শোক

আপডেট : ১৩ জুন ২০২০, ০৮:৩৬ পিএম

জাতীয় নেতা ক্যাপ্টেন এম. মনসুর আলীর সন্তান, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা ব্যাপী ৭ দিনের শোক কর্মসূটি ঘোষণা করা হয়েছে।  

এ কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ৭ দিনব্যাপী মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি’র স্মরণে বাংলাদেশ আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখা সহ সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন,মরহুমের স্মরণে সিরাজগঞ্জে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ।

এ ছাড়া আরো রয়েছে,আগামী ৩ দিনব্যাপী মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের এস.এস রোডের দলীয় কার্যালয়ে পবিত্র কুরআনখানি,দোয়া মাহফিল।

স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালনের জন্য সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়মীলীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি।

এদিকে মোহাম্মদ নাসিমে মৃত্যু সংবাদ সিরাজগঞ্জে এসে পৌঁছালে শনিবার সকালে নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে ভিড় করেন ও সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের পতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সহ সভাপতি আলহাজ ইসহাক আলী , এ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা , কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যগ্ম সম্পাদক  ড. জান্নাত আরা হেনরী।

এ ছাড়া আরো শোক ও সমবেদনা জানিয়েছেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন, জেলা আওয়ামঅলীগ নেতা হালিমুল হক মিরু, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু,সাবেক এমপি চয়ন ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরীনা জাহান কবিতা প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত