পিরোজপুরে মা ও ছোট ভাইকে রক্তাক্ত করলো বড় ভাই

আপডেট : ১৪ জুন ২০২০, ০৬:৫৪ পিএম

লেদার ব্যাগের চাবি সরোনোর সন্দেহে পিরোজপুরের ইন্দুরকানীতে মা তাছলিমা বেগম (৪৫) ও ছোট ভাই সাজু শরীফ (২২) কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে ছেলে রাজু শরীফ (২৬)।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাটাজোর গ্রামের গদারহাওলা এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত মা তাছলিমা বেগম ও ছোট ভাই সাজু শরীফকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপতালে ভর্তি করা হলে সেখানে তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। আহত তাছলিমা বেগম ও সাজু শরীফ ঐ গ্রামের মুজাহার শরীফের স্ত্রী ও ছেলে। 

আহত ছোট ভাই সাজু শরীফ জানান, ওই দিন সকালে মা আমাকে সকালের খাবার দিয়ে কাজ করছিলেন। এ সময় আমার বড় ভাই ঘরের লেদার ব্যাগের (লাকেজ) চাবী চান। তার ধারনা (বড় ভাই) আমি টাকা চুরি করতে ওই লেদারের চাবি সরিয়ে রেখেছি। তখন বড় ভাই লাঠি দিয়ে আমাকে পিটাতে যান। এসময় মা তাকে বাধা দিলে ওই লাঠিতে মা’র হাত ভেঙ্গে যায় এবং আমিও আহত হই।

আহত মা তাছলিমা বেগম বেগম জানান, ওদের ২ ভাইয়ের মধ্যে ভুল বুঝা-বুঝিতে জগড়া হয়। আমি ঠেকাতে গেলে বড় ছেলের লাঠির আঘাতে আমার হাত ভেঙ্গে গেছে। পরে বড় ছেলে রাজু শরীফ এসে আমার কাছে পা ধরে মাফ চেয়েছে।  তাৎক্ষনিক রাগের বশে সে এমন ভুল করেছে বলে জানান তিনি।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. নিজাম উদ্দিন জানান, তার ডান হাতের কনুইর নিচের অংশ ভাঙ্গা এবং বাম হাতেও কাটা রয়েছে। 

তবে এ ঘটনায় স্থানীয় থানা পুলিশের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি আহতের পরিবারটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত