পারিবারিক কবরস্থানে ধর্ম প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন

আপডেট : ১৪ জুন ২০২০, ০৭:০৭ পিএম

গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রোববার বিকেল ৫টা ১০ মিনিটে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাযার নামাজে উপস্থিত ছিলেন। 

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। বিকেল ৪:৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। 

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মিসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান। তারা নিহত নেতার সর্বশেষ খবর জানার জন্য স্বজনদের সাথে যোগাযোগ  রাখেন। 

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত