সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫)। গতকাল রবিবার দুপুরে উপজেলার কলকখতা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, দুপুরে দুই বোন বাড়ির পাশের হাওরে একটি ছোট জাল নিয়ে মাছ ধরতে যায়। পরে স্থানীয় লোকজন হাওরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে। জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, অগোচরে জাল নিয়ে হাওরে মাছ ধরতে দিয়ে পানিতে ডুবে মারা গেছে শিশু দুটি।
অন্যদিকে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হুমাইরা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হিমু (৪) নামে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সকাল সাড়ে ১০টায় হিলির আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হুমাইরা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
