সাবেক মেয়র কামরানের মৃত্যুতে স্পিকারের শোক

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:৩০ এএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এক শোকবার্তায় স্পিকার কামরানের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার ভোররাত ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরান।

গত ৫ জুন নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরানও কভিড-১৯ আক্রান্ত হন।

শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

সিলেট সিটির প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এছাড়া কামরানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত