পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তার খোঁজ মিলছে না বলে দ্য হিন্দু জানিয়েছে।
ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যমটি সামরিক সূত্রে এই খবর দিয়েছে।
জানা গেছে, সোমবার সকালে দুই ঘন্টা ধরে ওই দুই দূতাবাস কর্মকর্তা নিখোঁজ। দূতাবাস থেকে বের হয়ে তারা এখন পর্যন্ত ফেরত আসেননি।
সামরিক সূত্রটি জানায়, সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এর দুইজন সদস্য একটি গাড়ি করে তাদের কাজে বের হয় কিন্তু নির্দিষ্ট সময়ের পরো গন্তব্যস্থলে পৌঁছেননি তারা।
এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
