দেশব্যাপী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট : ১৫ জুন ২০২০, ০৮:৫৫ পিএম

দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে।

সোমবার বেলা ১২ টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র খেলার মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

অন্যান্য অতিথিদের মধ্যে কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ স্লোগানকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের বৃক্ষ রোপণ করার নির্দেশ প্রদান করা হয় ।

নেতৃবৃন্দ বলেন বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত