মাউশির ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত মোকাবিলায় কমিটি

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:২১ এএম

করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার কর্মকর্তা ও দুই কর্মচারী আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে কর্র্তৃপক্ষ।

মাউশির একাধিক কর্মকর্তা জানান, গত এক মাসে মাউশির উপপরিচালক (বিশেষ শিক্ষা) সৈয়দ মইনুল হোসেন, উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. আখতারুজ্জামান, সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) মো. আবদুস সালাম ও  পরিচালক (শারীরিক শিক্ষা) তামান্না মুশতারী মৌ করোনায় সংক্রমিত হয়েছেন।

মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জানা গেছে, পরপর চারজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর ১৫ জুন  করোনা পরিস্থিতি মোকাবিলায় মাউশির পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিকে করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এ-সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, কভিড-১৯, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির মোকাবিলায় গঠিত এ কমিটির সদস্যরা মাউশির আওতাভুক্ত সব দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত