করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, একজন উপসচিবকে প্রধান করে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
টিমের কার্য পরিধিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা/ কর্মচারী করোনায় আক্রান্ত হলে টিম অসুস্থ কর্মকর্তা/ কর্মচারী বা তার পরিবারের সাথে যোগাযোগ করে চাহিদার ভিত্তিতে খাদ্য, ঔষধ, চিকিৎসাসহ অন্যান্য সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।
প্রত্যেক সপ্তাহে আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও এ সংক্রান্ত অন্য যে কোন দায়িত্ব সম্পাদন করবেন। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম এর একটি বিকল্প টিমও গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী'র নিজস্ব উদ্যোগে মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের দুই ধাপে পঞ্চাশজনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।
