প্রকাশ্য বায়ুত্যাগ করা সামাজিকভাবে অগ্রহণযোগ্য হলেও এটি আইনী দণ্ডের মুখে ফেলে না মানুষকে। তবে অস্ট্রিয়ায় দেখা গেল ভিন্ন চিত্র।
বিবিসি জানায়, দেশটির রাজধানী ভিয়েনায় প্রকাশ্যে বায়ুত্যাগ করায় এই মাসের শুরুতে ৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকা) জরিমানা করেছে পুলিশ।
শুধু বায়ুত্যাগের জন্য জরিমানা করায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠে।
ভিয়েনা পুলিশ টুইটার বার্তায় জানায়, অন্যায়ভাবে এই জরিমানা করা হয়নি। এটি সাধারণ বায়ুত্যাগের চেয়েও বেশি কিছু ছিল।
দুর্ঘটনাবশত কেউ একবার বায়ুত্যাগ করে ফেললে সেটি দোষের কিছু নয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একটি পার্কে বসে পুলিশ কর্মকর্তার উদ্দেশ্য করে একের পর এক বায়ুত্যাগ করে যাচ্ছিল বলে টুইটার পোস্টটিতে জানানো হয়।
